কক্সবাজারের রামুতে নবী আলম (৩২) নামে মানব পাচারকারী এক দালালসহ মালয়েশিয়াগামী ১০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন- রুবেল, আল আমিন, রফিকুল ইসলাম, আমান উল্লাহ, শহীদুল আলম, আমিন, মিজানুর রহমান, দালি ও আমিরুল ইসলাম। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানিয়েছে পুলিশ।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আহাম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নবী আলমসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।

এআর