চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছে মেয়েটির মা। নিহত ওই নারীর নাম শেলী শীল (৩৫) ও মেয়ের নাম অন্তরা শীল ।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ কুলজরি মাহরতলী গ্রামের শিল পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শীলপাড়ার শীলবাড়ির অসীম শীল মুন্সির স্ত্রী শেলী শীল তার ৫ বছর বয়সী মেয়ে অন্তর শীলকে হত্যা করে নিজে অর্ধপাকা ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করে।
বোয়ালখালী থানার ওসি সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন । তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।
এআই





