চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে নয়টা পনের মিনিটের মধ্যে ৮টি কেন্দ্র দখল করে নিয়েছে মেয়র প্রার্থী আ জ ম নাসিরের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

এর মধ্যে ভোট শুরু হওয়ার সাথে সাথে চসিক ১ নং ওয়ার্ডের বায়েজিদ ল্যাবরেটরি স্কুল এবং ওলি আহমেদ স্কুল কেন্দ্রে গুলি বর্ষণ করে ক্যাডাররা কেন্দ্র দখল করে নেয়।

এ সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলমের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

নগরীর দেওয়ানহাটে মতি ঝরণা কেন্দ্র সকাল ৮টা ৩০ মিনিটে ছাত্রলীগের কর্মীরা দখল করে নেয়।

বিজিএমইএ কেন্দ্র ও সি এম হোস্টেল কেন্দ্র সকাল ৮টা ১৫ মিনিটে দখল করে নেয় ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা।

২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে জায়গাপাড়া কেন্দ্রে মেয়র প্রার্থী মঞ্জুর আলমের এজেন্টেদের মারধোর করে এবং কেন্দ্র থেকে বের করে দেয়। এসময় জামায়াত সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের এজেন্টেদের মারধোর করে বের করে দেয়।

সকাল নয়টার দিকে আগ্রাবাদ টি এন্ড টি স্কুলে পুলিশের উপস্থিতিতে শতাধিক ছাত্রলীগ কর্মী অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করে নেয়।

আগ্রাবাদ বেপারিপাড়া তালেবিয়া কেন্দ্রে সকাল নয়টা ১৫ মিনিটে দখল করে নেয় ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা। এসময় মেয়র প্রার্থী মঞ্জুর আলমের এজেন্টদের বের করে দেয়া হয়।

এমকে