নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোয়াজ হোসেন আদিব নামে দেড় বছরে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আদিব বড় অভিরামপুর গ্রামের আমিন উল্যা মেম্বার বাড়ির আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৮-১০দিন আগে মা জয়নবের নেছার সঙ্গে নানার বাড়ি জিরতলীতে বেড়াতে আসে আদিব। শনিবার দুপুরে আদিবকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বিকেলে ওই বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





