রংপুরের মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল বাছেত মারজানকে ঢাকায় আটক করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোর পৌনে ৫ টায় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর জামায়াতের প্রচার বিভাগের সদস্য এম এ রহমান।

তিনি বলেন, মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল বাছেত মারজান ব্যক্তিগত কাজে ঢাকায় আসছিলেন। রোববার ভোর পৌনে ৫ টায় মোহাম্মদপুরে বাস থেকে নামার পর পরই তাকে ডিবি পুলিশ আটক করে।

জেএ