ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক এতথ্য নিশ্চিত করেন।তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

ওসি আলমগীর সিদ্দিক জানান, সিলেট অভিমুখি ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ নিহত হয়।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এমবিএইচ