চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হলি আর্টিজান রেস্তারাঁয় হামলা মামলার ৩ আসামিকে ধরতে ১৫টি বাড়ি ঘিরে রাতভর অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

এসময় সন্দেহভাজন ১ জনকে আটক করেছে র‍্যাব।

আজ (২২ জানুয়ারি) মঙ্গলবার ভোর রাত ৩টা থেকে সকাল পর্যন্ত উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এই অভিযান চালানো হয়।  

আটক মনিরুল ইসলাম (৩৫) শিবনারায়নপুর গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম সকালে ঘটনাস্থলে এক বিফিংয়ে জানান, গুলশানের হলি আর্টিজেন রেস্তোরাঁয় হামলা মামলার ৩ আসামি লুকিয়ে আছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালানো হয়। এই সময় সেখান থেকে সন্দেহভাজন হিসেবে মনিরুল ইসলামকে আটক করা হয়েছে।

এমবি