মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষু ও সেনাবাহিনী কতৃক মুসলীম রোহীঙ্গাদের উপর নিকৃষ্ট ও বর্বরোচিত হামলা, নির্যাতন, নারী, শিশু হত্যা, ধর্ষণ ও পাশবিক অত্যাচার নিপিড়ন বন্ধের দাবীতে মুন্সীগঞ্জ শ্রীনগর ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বুধবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি শ্রীনগর কলেজ মসজিদের সামনে থেকে বেড় হয়। মিছিলটি শ্রীনগর বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সামনে এসে সমাবেশ করেন।

দল-মত নির্বিশেষে বিভিন্ন পেশার জনগন এ বিক্ষোভ মিছিল সমাবেশে অংশ গ্রহণ করেন।

মিয়ানমারের নির্যাতিত রোহীঙ্গাদের সর্বাত্তক সহযোগীতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সমাবেশে বর্ক্তরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা শাখার ওলামা মাশায়েখ পরিষদের আহবায়ক মাওলানা রেজাউল বারী, সেক্রেটারী মাওলানা শাহাদাৎ হোসাই, হাফেজ মুহাম্মাদ কবির হোসাইন, এছারা অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মাকসুদুর রহমান,

ইসলামী শ্রমীক আন্দোলন শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন শ্রীনগর উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ¦ হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক হাফেজ আব্দুস সালাম, মাওলানা নূরে আলম সিদ্দিকী (মামুন), বিশিষ্ট শিৎাবিদ মাওলানা আব্দুল আলিম।

রকিব/জেড