বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সুমাইয়া নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আইসিইউতে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন।
তিনি জানান, পটুয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসা ডেঙ্গু রোগী সুমাইয়া আক্তার সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সুমাইয়া আক্তার (১৮) পটুয়াখালীর দুমকি উপজেলার মো. ফজলুর রহমানের মেয়ে।
জানা যায়, সুমাইয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. শাহে মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমাইয়া প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে সে মারা যায়।
এএস





