পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় কিন্ডার গার্টেনের এক অধ্যক্ষ নিহত হয়েছেন। নিহত অধ্যক্ষের নাম সাইদুল ইসলাম ছাচ্চু (৩৫) বলে জানা যায়।

শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ইকরজানা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে এবং গৌরীগ্রাম শান্তি নিকেতন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় কাশিনাথপুর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সাইদুল ইসলাম।

পথিমধ্যে উপজেলার মানপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত করিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

স্থানীয় তাকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসএইচ