খুলনার পাইকগাছায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী আহত হয়েছেন।

শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান আলী ও তার সমর্থকদের সাথে ছাত্রলীগনেতা রাকিব গ্রুপের সংঘর্ষ বাঁধে।

এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্রলীগের রমজান আলী আহত হন। এ খবর জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে রমজান সমর্থিতদের তোপের মুখে থাকা রাকিবকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। পরে সমঝোতার ভিত্তিতে রাকিবকে তার অভিভাবকের নিকট ছেড়ে দেয়।

এমএনজে