রাজশাহীর বাঘা উপজেলায় ঘরের বারান্দা থেকে স্ত্রী ও গাছ থেকে স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিথাপাড়া থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মান্নান (৪৫) ও তার স্ত্রী কাজলি বেগম রুনি (৩৮)।
পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মাহত্যা করেছেন বলে মনে হয়েছে।
তাদের ১৩ বছরের ছেলের বরাত দিয়ে ওসি জানান, রাত ৩টার দিকে ছেলেটি তার দাদির সঙ্গে ঘর থেকে বেরিয়ে বারান্দায় মায়ের লাশ পড়ে থাকতে দেখে। পরে সকালে গ্রামের লোকজন বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি বাগানে লিচুগাছে ঝুলন্ত অবস্থায় মান্নানের লাশ পায়।
ওসি আরও বলেন, রুনির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে খুন করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি





