ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এতে একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়েরজয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এলে মাটি ভর্তি একটি ট্রাক প্রাইভেটকারটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত যান। এতে গুরুতর আহত হন একজন।তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





