সিলেট এমসি কলেজসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে খিলগাঁও ‘সচেতন নাগরিক সমাজ’।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে ‘খিলক্ষেত সচেতন নাগরিক সমাজ’ এর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কুর্মীটোলা স্কুল গেইট থেকে শুরু হয়ে বোর্ড ঘাট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক এম হোসাইন মিয়া ও সরদার এম এ কাদের । উপস্থিত ছিলেন- সমাজ সেবক জাকির হোসেন, জসিম উদ্দিন, হাসান সরকার, শাহরিয়ার রশিদ প্রমূখ।

সমাবেশে এম হোসাইন মিয়া বলেন, দেশের শিক্ষাঙ্গনগুলো এক শ্রেণির সন্ত্রাসী কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার যেমনিভাবে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে, তেমনিভাবে আশঙ্কাজনকভাবে নারী নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। যার প্রমাণ সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষন।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে বাসর ঘর বানিয়ে ধর্ষণের সেঞ্চুরীকারী মানিকদের যদি সেদিন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজ এম সি কলেজে নারীর সম্ভমহানির ঘটনা ঘটতো না। তাই দুর্বৃত্তদের হাত থেকে নারীর সম্ভ্রম বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি প্রতিটি পাড়া-মহল্লায় গনসচেনতা বৃদ্ধি করে অপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

সরদার কাদের বলেন, একটি মহল এম সি কলেজের নারী নির্যাতনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আখ্যা দেয়ার অপচেষ্টায় লিপ্ত। সিলেট বাংলাদেশের কোন বিচ্ছিন্ন স্থান নয়। এটা আমাদের ৫৬ হাজার বর্গমাইলের মধ্যেই। এই অপরাধের দৃষ্টন্তমূলক শাস্তির ব্যাবস্থা না হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে।

রামপুরা অঞ্চল
আজ বাদ জুমা সচেতন নাগরিক মঞ্চ রামপুরা অঞ্চলের উদ্যোগে সিলেটের এমসি কলেজ সহ সারা দেশব্যাপী ছাত্রলীগের ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের রামপুরা অঞ্চলের আহবায়ক আবু আকাশ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আবু শিহাম, রামপুরা থানার আহবায়ক প্রফেসর আব্দুল হালিম, বাড্ডা থানার আহবায়ক কুতুবউদ্দিন সদস্য সচিব এবিএস ফারহাদ সহ অঞ্চল নেতৃবৃন্দ। মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে পলাশবাগ মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে ধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

মোহাম্মদপুর অঞ্চল
সারাদেশে নারী নির্যাতন ও এমসি কলেজে ধর্ষণকারীদের বিচারের দাবিতে মোহাম্মদপুর সচেতন এলাকাবাসীর উদ্যোগে আজ ২ বাদ জুমা এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাও. আমিনুল ইসলাম, অধ্যক্ষ আবু হানিফ, মাও. আবু ইউসুফ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ ধর্ষণের যে ন্যাক্করজনক ঘটনা ঘটিয়েছে তা সভ্যতার ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। বক্তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মিছিলটি তাজমহল রোড থেকে শুরু মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

এমবি