কুষ্টিয়ায় ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম শফি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শফি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের বাবু মিয়ার ছেলে।

সোমবার রাত ৮টায় মিরপুরের পোড়াদহ  আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে রাজবাড়ীগামী নকশীকাঁথা ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

রেলওয়ে থানা ওসি এনামুল হক জানান, এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানা বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

এআর