ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামপুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান জানান, মাজার জিয়ারতের উদ্দেশে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল একটি বাস। রামপুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে খাঁটিহাতা হাইওয়ে থানায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমবি