একুশে পদকপ্রাপ্ত ভাস্কর নভেরা আহমেদ বুধবার (০৬ মে) রাতে ফ্রান্সের প্যারিসে নিজ বাসভবনে ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
দেশবরেণ্য এই ভাস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ ব্যাপারে জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের কলকাতায়, ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন নভেরা আহমেদ।
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইন করার জন্যও স্মরণীয় নভেরা আহমেদ।
হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ১৯৬৭ সালে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু করেন নভেরা আহমেদ।
খ্যাতনামা এই ভাস্কর তার দীর্ঘ নিভৃতবাসে প্যারিসকেই বেছে নিয়েছিলেন।
এমকে





