জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে রাজধানীর জুরাইন ও গেন্ডারিয়া এলাকায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামী।

সোমবার দুপুর পৌনে ২ টায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি জুরাইন রেলগেট থেকে শুরু হয়ে গেন্ডারিয়া রেল স্টেশনের কাছে এসে শেষ হয়।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য অধ্যাপক ড. আব্দুল মান্নান ও গাজী আবুল কাসেমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক এন আহমদ, অধ্যাপক মিজানুল হক, আব্দুর রহীম, মহিউদ্দিন, আঃ জব্বার, আলমগীর হোসাইন, ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী গিয়াসউদ্দিন, শিবির নেতা রিয়াজ উদ্দিন, তোফাজ্জল হোসাইন, ফরিদউদ্দিন, মুসান্না প্রমূখ।

এমকে