নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিনের (জেএমবির) অনুসারি নিউ জেএমবির ৫ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম টিম। আটক ব্যক্তিদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিউ জেএমবিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ভগ্নাংশ বলে মনে করে।
তাদের ভাষ্য, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূলহোতা নতুন ধারার এই জেএমবি সদস্যরা।
এমবি





