হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ব্যাংকের বিপুল পরিমাণ নকল ডকুমেন্টসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোরে র্যাব-১ এর একটি দল তাদের আটক করে। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলমআটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আটকের সময় তাদের কাছ থেকে ব্যাংকের বিভিন্ন ধরনের নকল ডকুমেন্টস, বিভিন্ন নকল সিল, বিভিন্ন বিলের কপি, পরীক্ষার কাগজপত্র ও ঘোষণা/বিবৃতির কাগজপত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেএইচ





