বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তার প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার মজমপুরে এই সংঘর্ষ হয়। নিহতের নাম সবুজ মিয়া (২৪)। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুল খালেক যুবলীগ কর্মী নিহতের বিষয় নিশ্চিত করেছেন।

কেএইচ