মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকের চাপায় রাজন মিয়া (৩০) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
আজ (সোমবার) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী মোড় এলাকার সাত্তার মিয়ার ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে যশোরগামী একটি ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাকটির হেলপার দুই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএম





