প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দীন আহমদ বলেছেন, আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের নিজেদের কোনো ব্যর্থতা নেই। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। সিইসি বলেন, আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। নির্বাচন কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের আমলে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন হয়েছে। অতীতে এসব নির্বাচন কেউ করতে পারেনি। আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি।

সে কারণে ইভিএম মেশিন চালু করেছি পরীক্ষামূলকভাবে। ওই মেশিনটার একটি দুর্বলতা ছিল। সে কারণে সেটি বন্ধ করে দিয়েছি। এখন আরও উন্নতমানের মেশিন কেনার উদ্যোগ নিয়েছি।

মাহমুদ