মেহেরপুর জেলার গাংনী উপজেলার শুকুরকান্দি থেকে একটি ট্রাকে তিনটি ভারতীয় ঘোড়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল এ অভিযান পরিচালনা করেন।

আটকরা হলেন- কুমারখালী উপজেলার নগরকেয়া গ্রামের আফছার আলীর ছেলে আলম হোসেন (৪৫), টাঙ্গাইল জেলার ঘাটাইলের লেবু মিয়ার ছেলে তোফাজ্জেল হক (২৩) ও ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার সুমুরদিয়াড় গ্রামের বজলুর রহমান (৪৫)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, একটি ট্রাকে করে (নেমপ্লেট নং দিনাজপুর-ট ১১-০০৬৯) ভারতীয় তিনটি ঘোড়া পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুকুরকান্দিতে অভিযানটি চালানো হয়।

তিনি বলেন আটকদের জিজ্ঞাসাবাদের শেষে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।

এমই