গাইবান্ধার সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার পঁচার বাজারের অনার্থ একাডেমী সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্যাপুর উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে ছেড়ে আসা একটি বিয়ের যাত্রীবাহী ভটভটি ফরিদপুরের চাঁদ করিম উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে অনার্থ একাডেমীর সংলগ্ন স্থানে পৌছিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়।

ঘটনাস্থলে মেত্তা মন্ডল (৩০), তার শিশু কন্যা মিস্টি খাতুন (৫), রেজোয়ান (২৮) ও নেজামের স্ত্রী (২৫) গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে মেত্তা মন্ডল মারা যায়।

সাদুল্যপুরের ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম মন্ডল নীরব ও মেম্বার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইআর