গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কতিপয় ভুয়া মুক্তিযোদ্ধাকে বাতিল ও ভাতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, সাবেক জেলা ডেপুটি কমান্ডার সামছুল আলম, সাবেক উপজেলা কমান্ডার দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা লালু (হাজী), মোহাব্বত, আজিজার, তছলিম উদ্দিন, হাবিজার প্রমুখ।

বক্তারা বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধে অবদান নেই, এমন কিছু ব্যক্তিকে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাই করে ভাতা বন্ধ ও বাতিলের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই