বঙ্গোপসাগর চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর জঙ্গি বিমান এফ-৭ বিধ্বস্ত হয়েছে।

এঘটনায় বিমানের পাইলট তাহমিদ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এফ-৭ বিমানটি বিধ্বস্ত হয়। চট্টগ্রামের পতেঙ্গা স্থল সীমা থেকে আট মাইল দূরে সাগরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের পূর্ব জোনের লেফট্যানেন্ট কমান্ডার নুরুল হুদা। তিনি জানান, বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড, বিমান ও নৌবাহিনী।

উল্লেখ্য, সোমবার সোয়া ১১ টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে।

এসএইচ