যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে চোরাচালানি পণ্য পাচারে বাধা দেয়ায় কর্মরত কাস্টমস সিপাই আব্দুল্লাহর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে সাবেক গোয়েন্দা সিপাই নজরুল ইসলাম। রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর বেনাপোল কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট দালালি বন্ধ ও যাত্রী হয়রানি বন্ধে সিসি ক্যামেরা বসিয়ে প্রতিটি গেটে নিরাপওা ব্যবস্থা জোরদার করা হযেছে। অফিসিয়াল লোকজন আর পাসপোর্ট যাত্রী ছাড়া বহিরাগত লোকজনদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হযেছে।

জানা যায়, পেনশনে যাওয়া কাস্টমস গোয়েন্দা সিপাই নজরুল ইসলাম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ইমিগ্রেশন কাস্টমসের ভেতরে জোর করে প্রবেশ করতে গেলে দায়িত্বরত কাস্টমস সিপাই আব্দুল্লাহ তাকে বাধা দেয়। এ সময় নজরুল ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত সিপাই আব্দুল্লাহর ওপর হামলা চালিয়ে তাকে আহত করে।

এছাড়াও তাকে হত্যার হুমকি দেয়। এ সময় কাস্টমস ইন্সপেক্টর বিকাশ চন্দ্র তাকে শান্ত করে এনবিআরে যাওয়া কথিত সাংবাদিক পরিচয়ধারী সিপাই গোয়েন্দা নজরুল ইসলামকে বুঝিয়ে বাইরে যেতে বলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এনবিআরে যাওয়া কাস্টমস গোয়েন্দা সিপাই নজরুল ইসলাম বাংলাদেশের বড় ধরনের একজন গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে বেনাপোল চেকপোস্টের বিভিন্ন স্টোরের কাছ থেকে প্রতিদিন ২০-৫০ টাকা হারে উৎকোচ আদায় করে থাকেন। সেই হিসেবে প্রতিদিন তার মোটা অংকের একটা আয় হতো।

এ যাবৎ ওই সব স্টোরের মালিকরা নিয়মিত তার উৎকোচ দিয়ে আসছেন। আর তিনি যে, এনবিআরে গেছেন এখানকার অধিকাংশ লোকজন জানেন না। আর সেই উৎকোচ যাতে হাত ছাড়া না হয় সেজন্য তিনি এখন বড় মাপের একজন সাংবাদিক পরিচয় দিয়ে তার অতীতের আয়কে ধরে রাখার জন্য এ সব টালবাহানা করে যাচ্ছেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক অফিসার সুপার হাসানুজ্জামান জানান, সে প্রতিদিন জোর করে কাস্টমস কম্পাউন্ডে প্রবেশ করে বড় বড় ল্যাগেজ পার্টির ল্যাগেজ পার করে আসছে। কাস্টমস থেকে বারবার নিষেধ করা সত্তে¡ও সে জোর করে ট্যাক্স না দিয়ে এসব ব্যাগেজ পার করে থাকে। রোববার কাস্টমস সিপাই বাধা দিলে তার ওপর হামলা করা হয়। এ বিষয়ে কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এআর