সম্প্রতি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরির বয়স বাড়ানো পাঁচ সচিব বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদে মাগরিবের বিরতির পর সংসদ অধিবেশন পুনরায় শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, পত্রিকার মাধ্যমে জানতে পারলাম পাঁচজন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরির বয়স বাড়িয়েছেন। কিন্তু এই সনদ তারা কীভাবে পেলেন?
পীর ফজলুর রহমান বলেন, পাঁচজন সচিবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে মানুষ তা জানতে চায়। এজন্য জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ৩০০ বিধিতে বিবৃতি দেয়া উচিত। এতেই পরিষ্কার হবে তারা কীভাবে এ সনদ পেলেন।
ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





