বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জলবায়ু বা ক্লাইমেট পরিবর্তন হচ্ছে তার এক মাত্র রক্ষাকবজ হচ্ছে এই সুন্দর বন। তা ধ্বংস করেই রামপালে কয়লা ভিত্তিক বিদ্যূৎ কেন্দ্র নির্মান করা হচ্ছে এক মাত্র আওয়ামীলীগ সরকারের লোকদের স্বার্থে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল। 

এতো বাধা,এতো আপত্তি,এতো বিতর্ক! তার পরেও সরকার কেন থামছেনা? এর কারণ সরকারের কিছু লোক এতে লাভবান হবেন। দেশকে ধ্বংস করে,দেশের সম্পদকে ধ্বংস করে,দেশের ভবিষ্যতকে ধ্বংস করে এমন চুক্তি জনগন কখনও মেনে নেবেনা বলে মনেকরেন বিএনপির এই নেতা।

শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, জেলা বিএনটির আহবায়ক তৈমুর রহমান,সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক মাসুদ,নুর করিম,শাহেদ কামাল চৌধুরী ডালিম, ইউপি চেয়ারম্যান পয়গাম আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্রচৌধুরী সহ ২১টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপির নেতৃবৃন্দরা।

মির্জা ফখরুল বলেন, আজ দেশে কারো নিরাপত্তা নেই। মা বোনদেরও জীবনের নিরাপত্তা নেই। সভ্রম হানী হচ্ছে অনেকের।স্বাধীন দেশে সাঁওতালরাও নিরাপদে নেই। পুলিশের সহযোগীতায় আওয়ামীলীগের নেতা কর্মীরা তাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে। মন্দির ভাংচুর করা হচ্ছে। গীর্জার চার্চও রক্ষা পাচ্ছেনা। এই সরকার জঙ্গী দমনে ব্যর্থ হয়েছে। সন্দেহ মূলক যাকে তাকে আটক করছে এবং তাকে বিনা বিচারে হত্যা করছে।

তিনি আরও বলেন, ভয়ংকর শ্বাস রুদ্ধ কর পরিবেশে জনগন এ দেশে বাস করছে। গণতন্ত্র,স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন। রাতের বেলা হঠাৎ করে সাদা পোষাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরিহ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। তার পরে তাদের গুলি করে হত্যা করা হচ্ছে। বিএনপি নেতা ইলিয়াস আলী,চেীধুরী আলম ও সংসদ সদস্য পারভেজের আজও খোঁজ মিলছে না। জনগনের মৌলিক অধিকার এই সরকার কেড়ে নিয়েছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পুনরায় নির্বাচিত হন।পরে সন্ধ্যায় তিনি ঠাকুরগাঁও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দেন তিনি।

পারভেজ/নাজিব