সংঘর্ষ হতে পারে তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সভার অনুমতি বাতিল করেছে পুলিশ।
বুধবার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক নূরুল আলম রাজু এ বিষয়টি জানিয়েছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন পিপিএম জানান, উত্তর জেলা বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এজন্য যেকোন সময় বড় ধরণের সংঘাত হতে পারে বলে তারা বৃহস্পতিবার প্রেসক্লাবের হলরুমে আয়োজন করা সভার কর্মসূচি বন্ধ করেছেন। তবে অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ে এই সভা করলে তা করতে পারবেন। সেখানে অতিরিক্ত পুলিশ রয়েছে। অপরদিকে প্রেসক্লাবে সংঘর্ষ হলে তা নিরসনে সমস্যা দেখা দিতে পারে বলে এমনটা করেছেন।

এনিয়ে উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরুল আলম রাজু বলেন, পুলিশ মৌখিকভাবে বলেছেন দলীয় কার্যালয়ে সভা করতে। তবে লিখিত অনুমতি না পেলে সেখানে তারা সভা করবেন না।

এমএইচ