সাভারে নৌকাডুবে পিনাক(২৬) নামে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। শনিবার রাতে পুলিশ টাউনের পাশে নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক জানান, নৌকায় ঘোরার সময় বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা রুবেল, আতিক, মানিক, শিবলি তীরে উঠতে সক্ষম হলেও পিনাক সাঁতার না জানায় তীরে উঠতে পারেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিনাককে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছিলো ডুবুরি দল।
এআই





