রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মো. আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারীরা আহোবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আলাউদ্দিনের বাবার নাম মোহাম্মদ হাসেম। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

এএইচ