কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

আজ বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংবাদ মাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সোহাগী জাহান তনুকে।

পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়।

কালভার্টের পাশের একটি জঙ্গলের ভেতর মাথা থেতলানো অর্ধনগ্ন লাশ পড়েছিল সোহাগীর। যার প্রতিবাদে দেশের মানুষের সতষ্ফুর্ত অংশ গ্রহন লক্ষ্য করা গেছে। দেশের বহিরেও এর প্রতিবাদ জানিয়েছে প্রবাসী সংগঠনগুলো।


এসএম