যশোর জেলার (পূর্ব শাখা) সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহসহ ৩ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মণিরামপুর উপজেলার চালকিডাংগা গ্রামের একটি মসজিদ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অন্যরা হচ্ছেন মণিরামপুর উপজেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও স্থানীয় ভোজগাতি ইউনিয়ন সভাপতি আব্দুল আলিম।
এ বিষয়ে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম কুদ্দুস জানান, তারা মসজিদে রমজানের ফযিলত সম্পর্কে কুরআন-হাদিসের আলোচনা করছিলেন। এসময় পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছে বলে তিনি দাবি করেছেন।
যশোরের সহকারী পুলিশ সুপার (মুখপাত্র) রেশমা শারমিন জানান, গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





