অধুনালুপ্ত দৈনিক মিল্লাতের সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুক গত ১ নভেম্বর লন্ডনে ইন্তেকালে করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ সন্তান রেখে গেছেন।
এদিকে মুরহুমের মৃত্যুতে আজ রবিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, চৌধুরী মোহাম্মদ ফারুকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একে/এসএইচ





