গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে গাড়িচাপায় নূরজাহান বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নূরজাহান বেগম গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের সবেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি গাড়ি নূরজাহানকে চাপা দেয়। এসময় তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।
এমকে





