গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে লামিয়া খানম (৭) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের একটি পাটখেত থেকে লামিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে বামনডাঙ্গা গ্রামের কেরামত খালাসীর মেয়ে ও বামনডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। রাতে অনেক খোঁজ করেও পরিবারের লোকজন তার সন্ধান পায়নি। সকালে বাড়ির কাছের একটি পাটখেতে তার গলা কাটা লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এমই





