লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বেড়েছে চোরের উপদ্রুপ। এদিকে একই রাতে ৩টি বাড়ির সিধ কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকায় এ দুধর্ষ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন- কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম আসাদুজ্জামান দুলাল, মোজাম্মেল হক ( সেনাবাহিনী) ও ব্যবসায়ী আব্দুল রউফসহ ৩ জনের বাড়ি চুরি হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকার লোকজন যে যার মত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সংঘবদ্ধ চোর চক্র ৩টি বাড়ির সিধ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণ অলংকার, দামি পোশাক ও প্রয়োজনী কাগজপত্র নিয়ে যায়। ওই গ্রামের ব্যবসায়ী আব্দুল রউফ শক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরে সিধ কেটে ১ লক্ষ টাকাসহ স্বর্ণ অলংকার নিয়েছে চোর চক্রটি। একে একে জেগে উঠে দেখতে পারেন ঘরে সিধ কেটে নগদ টাকা পয়সা, দামি পোশাক ও মূল্যবান কাগজপত্র নিয়েছে চোর চক্র। সব মিলে চোর চক্রটি ওই এলাকা থেকে প্রায় আড়াই লক্ষাধিক নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে গ্রামবাসীর দাবি। এক রাতে একই কৌশলে চুরির ঘটনায় বেশ আতংক বিরাজ করছে গ্রামবাসীর মাঝে। ক্ষতিগ্রস্থদের ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এবং ব্যবসায়ী। তাদের ব্যবসার মূলধন হারিয়ে পরিবার পরিজন নিয়ে চিন্তিত।
কাকিনা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক শহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নুরনবী/এমবি





