নীলফামারীর সদর উপজেলায় ফেনসিডিলসহ শাহ আলম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ এর সদস্যরা।
শুক্রবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়ার চৌধুরীবাজার এলাকা থেকেতাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।আটক শাহ আলম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের মৃত অলি মাহমুদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেনর্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহেদ হাসান রাজীব।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





