সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর একজন আরোহী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জব্দ করা হয় আল-মদিনা পরিবহন সংস্থার ঘাতক কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৬-৯৬১১)।

নিহত মোটরসাইকেল চালক কাজী নাহিদ কালিগঞ্জ উপজেলার কুশখালী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আহত আরোহী আবু হানিফ একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তারা দু’জন সম্পর্কে চাচাত ভাই।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমদাদুল হক শেখ জানান, নাহিদ ও হানিফ সাতক্ষীরা থেকে পালসার মোটরসাইকেলে করে কালীগঞ্জ যাচ্ছিলেন। শহরের প্রাইম ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দু’জনই আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মারা যান। পরে সেখান থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান বলে জানান ওসি।

কেএইচ