কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫০ পিচ ইয়াবাসহ নাসিম (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা ২টার দিকে উপজেলার লালন শাহ সেতুর টোল প্লাজায় নসিমন তল্লাশি করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেতুর টোলপ্লাজা থেকে ১৫০ পিচ ইয়াবাসহ নাসিম নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক নাসিম রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের মান্নান মন্ডলের ছেলে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

ইআর