কুষ্টিয়ার মিরপুরে মালা রানী (১৯) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মিরপুর পৌরসভার ৫নংওয়ার্ড হরিতলা এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার ব্যাবসায়ী গৌউর’র স্ত্রী।
মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
মিরপুর থানার পরিদর্শক (এসআই) জুবায়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টার দিকে হরিতলা এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
তিনি আরো জানান, আসামীকে আটকের চেষ্টা চলছে।
এসএম/ সবুজ





