চট্টগ্রামের বিভিন্ন এরাকায় রোববার দিন ও রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, ওয়ারেন্টভুক্ত ৯৩ জন, নিয়মিত মামলার ১৫ জন, নাশকতা মামলায় জামায়াতের তিন কর্মী এবং বাকিরা অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছে।
এছাড়া অভিযানকালে বোয়ালখালীতে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি, ২১৫ পিস ইয়াবা ও ১০৮ লিটার মদ উদ্ধার করা হয়েছে বলে জানান নাঈমুল হাছান।
এআর





