ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ আটককৃত নেতা-কর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির।
শিবির নেতা সাদুর রশিদের পরিচালনায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে এক সমাবেশে বক্তারা বলেন সরকার পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এজন্য জামায়াত ও শিবিরের শীর্ষ নেতাদের বিনা অপরাধে বাসা থেকে আটক করে অন্ধ-প্রকোষ্টে নিক্ষেপ করছে।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে জামায়াত-শিবির সুস্থ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সচেষ্ট। অথচ সরকার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে তা বানচাল করার ঘৃণ্য চেষ্টা অব্যাহত রাখছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাতে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মাসুদসহ ১৯ নেতাকর্মীকে আটক করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের নামে সাজানো কল্পকাহিনী মঞ্চস্থ করেছে।
সমাবেশে চট্টগ্রাম শিবির নেতারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবী জানান। অন্যথায় ছাত্রশিবির সাধারণ ছাত্রদের সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী বাকশালীদের ক্ষমতাচ্যুত করতে বাধ্য হবে বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে শিবির নেতা আব্দুল আজিজ, সরওয়ার কামাল সিকদার, সালাম সিদ্দিক, মামুনুর রহমান ভূঁঞা, দিদারুল আলম উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





