কুমিল্লা সদর উপজেলার বালুতুপা এলাকা থেকে ২৫টি পেট্রল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
শনিবার সকালে বিজিবি-১০- এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় নাশকতার জন্য কিছু দুষ্কৃতকারী পেট্রল বোমা বহন করছে।
পরে নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে বালুতুপা রাস্তার পাশ থেকে ২৫টি পেট্রল বোমা উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
কেএইচ





