কুষ্টিয়ার মিরপুরে এক মা তার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।

বুধবার বিকেলে উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তরকাটদহ গ্রামের মকবুল হোসেন মন্ডলের স্ত্রী আনেছা খাতুন তার মাদকাসক্ত দুই ছেলে আনারুল ইসলাম মন্ডল (৩৫) ও হামিদুল ইসলাম মন্ডলকে (২৭) আহাম্মদপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন।

পরে পুলিশ তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমনের আদালতে হাজির করেন।

এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

এমকে