বরগুনার আমতলী উপজেলায় ছলিমাবাদ দরবার শরীফে বাৎসরিক ওরসে গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণে নুরুন নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামে এ ঘটনা ঘটে।

‍নিহত নুরুন নাহার একই উপজেলার কালিবাড়ি গ্রামের সোনা মিয়ার স্ত্রী।

আহতরা হলেন, আব্দুর রহমান (১২), স্বপন (১৪), শাহেদ (১০) ও আমির হোসেন (১১)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি। কয়েকজনকে ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ৩ জনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেল ওরস অনুষ্ঠানে এক বেলুন বিক্রেতা দরবার শরীফের পূর্বপাশের খালি মাঠে গ্যাসভর্তি করে বেলুন বিক্রি করছিলেন। এ সময় হাইড্রোজেন গ্যাসভর্তি সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পাশে থাকা নুরুন নাহারের মৃত্যু হয়। আহত হন ৭ জন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় । এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে হেউলিবুনিয়া গ্রামের রাসেল (১৮) নামে ওই বেলুন বিক্রেতাকে আটক করা হয়েছে।  

ওএফ