ঠাকুরগাঁওয়ে মাস্ক না পড়ার কারণে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল কাইয়ুম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, অভিযান চালিয়ে ৫ জনকে মাস্ক না পড়ার কারনে ২১ শত টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় সকলকে মাস্ক পরিধান করার আহ্বান জানান ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম।

আরিফ/এমবি