রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া বাজারে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় তাদের।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাজাহান, কোরবান আলী ও শাজাহান শেখ। তাদের বাড়ি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চারশ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামিরুল ইসলাম তাদেরকে ছয় মাসের কারাদণ্ড দেন।
ইআর





